শিরোনামঃ
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ১৭ টাকা কৃত্রিম সংকট নিরসনে নতুন সার ডিলার নীতিমালা প্রণয়ন: অ্যাটর্নি জেনারেল গুলশান বারিধারার লেকই যদি ঠিক করতে না পারি সারা দেশ কিভাবে করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল খাতা মূল্যায়নে চরম খামখেয়ালি: শাস্তির খড়্গ আট হাজার শিক্ষকের ওপর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

অনলাইন ডেস্ক / ৩০৫ বার
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনে বোমা হামলার হুমকি দেয়া হচ্ছে। তাই নিরাপত্তার জন্য পুরো বাড়িটি পুলিশি পাহারায় রাখা হয়েছে।

বিজয় থালাপতি সম্প্রতি তার রাজনৈতিক দলের একটি জনসভা করেন। সেখানে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে চলছে বিতর্ক। মিশ্র প্রতিক্রিয়া এসেছে ভারতের রাজনৈতিক ময়দান থেকে। এর মধ্যেই বিজয়ের বাসভবন লক্ষ্য করে নানা আক্রমণের হুমকি তৈরি হয়। যার মধ্যে আছে বোমা হামলার শঙ্কাও।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে। ফোন কলকারীর দাবি, যদি ভবিষ্যতে বিজয় আর কোনো জনসভার আয়োজন করেন তবে তার বাড়ি বোমা মেরে ধ্বংস করা হবে।

এই হুমকির পরপরই নীলাঙ্কারাই এলাকায় বিজয় থালাপতির বাড়ি ঘিরে ফেলে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হুমকিদাতার ফোন কলটি এসেছে কন্যাকুমারী থেকে।

হুমকি পাওয়ার পর পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছে তল্লাশি চালায়। যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে এবং ফোন কলকারীর লোকেশন ট্র্যাক করে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে প্রাথমিক অনুমান, এটি কোনো প্র্যাঙ্ক বা ভুয়া কল হতে পারে।


এ জাতীয় আরো খবর...