শিরোনামঃ
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

আলিয়া ভাট সৌদি আরবে অ্যাওয়ার্ড পেলেন

নিজস্ব প্রতিবেদক / ২২৪ বার
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেয়েছেন। ‘সিনেমার প্রতি ভালোবাসা’—এই স্লোগান নিয়ে গত ৪ ডিসেম্বর জেদ্দায় বসে এ ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। আলিয়ার সঙ্গে একই মঞ্চে আরও সম্মাননা পান তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি।

ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পাওয়ায় অভিনেত্রী আবারও প্রমাণ করলেন, তিনি এখনো স্বর্ণসম মুহূর্তে আছেন। পুরস্কার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল আলিয়া ভাট বলেন, ‘গোল্ডেন গ্লোবস হরাইজন’ বিশ্বব্যাপী পুরস্কারজগতের আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে আরও শক্তিশালী নারীর গল্প বলতে চাই বলে জানান তিনি।

রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আলিয়া ভাটের উপস্থিতি ছিল নজরকাড়া—সৌন্দর্য, গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরপুর একটি সুন্দর গাউনে অভিনেত্রী পুরো ভেন্যু মাতিয়ে রাখেন।

ফেস্টিভ্যালটি আলিয়া ভাটের ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীও আয়োজন করে। সেখানে তুলে ধরা হয় তার অভিনয় যাত্রা শুরু থেকে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী পারফরম্যান্স।


এ জাতীয় আরো খবর...