শিরোনামঃ
সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশ-ইইউ একসঙ্গে কাজ করবে দেশের কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ শিশু ৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ২১ জানুয়ারি শুরু বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কমফোর্ট জোন: কারার ঐ লৌহকপাট… গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সরকারি কর্মচারীদের মিছিলে জলকামান-সাউন্ড গ্রেনেড, রণক্ষেত্র শাহবাগ এলাকা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৯৩ বার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়া সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

সকালে নবম পে-স্কেলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিপুল সংখ্যক সরকারি চাকরিজীবী। সেখান থেকে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন। বেলা সোয়া ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মচারীরা ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে যায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানের পানি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও আন্দোলনকারীদের বক্তব্য

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. নবী জানান, সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় বলে তিনি নিশ্চিত করেন।

অন্যদিকে আন্দোলনকারীরা অনড় অবস্থান ব্যক্ত করে জানান, আজকের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন।


এ জাতীয় আরো খবর...