শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

পিএসসির সংস্কার চলতি সপ্তাহেই চাইলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক / ৪৪৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শনিবার (৫ অক্টোবর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ দাবি জানান।

সারজিস বলেন, ‘এই সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কার্যত স্থবির ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে পিএসসি। পিএসসির অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে।

সরকারি চাকরিতে নিয়োগসংক্রান্ত প্রায় সব কার্যক্রম যে প্রতিষ্ঠানটি করে থাকে, সে সংস্থার স্থবিরতায় স্বভাবতই হতাশার মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।


এ জাতীয় আরো খবর...