শিরোনামঃ
ইরান-আমেরিকা সংঘাত কি পরমাণু যুদ্ধে গড়াবে? জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারী সংসদে ৭ বিদ্রোহীর নয়া জোটের গুঞ্জন: কী কৌশল নেবেন তারেক রহমান? ঈদযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাস-ট্রেন-লঞ্চ, তবে মালিকদের ভাবাচ্ছে জ্বালানি সংকট পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি, কমল রেশনিংয়ের হার চট্টগ্রাম বন্দরে একের পর এক ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ, সংকটের শঙ্কা নেই: বন্দর কর্তৃপক্ষ ৪৬৪ দিনের দায়িত্ব পালনে অভিযোগের পাহাড় ফারুকীর বিরুদ্ধে ইরানি মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল: বাংকারে লুকিয়ে নেতানিয়াহুর হুঁশিয়ারি আজ ২৪টিসহ ১২ দিনে ঢাকা থেকে বাতিল ৩৯১ ফ্লাইট স্পিকার নির্বাচন ও সংসদ অধিবেশন সামনে রেখে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির বৈঠক শুরু
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ফেনীতে চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধে ওয়েবসাইট ও হট লাইন চালু করলেন পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৪ বার
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখতে ওয়েবসাইট ও হট লাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার জন্য তিনি সরাসরি একটি মোবাইল নম্বরও প্রকাশ করেছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।

আব্দুল আউয়াল মিন্টু এলাকাবাসীর উদ্দেশ্যে লিখেছেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সরাসরি অভিযোগ দেওয়ার জন্য তিনি ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি উন্মুক্ত করেন। সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অন্যকেও সচেতন করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে www.aamintoo.com নামে ওয়েবসাইটটি চালু করা হয়। ওয়েবসাইটটিতে সকল ধরনের অভিযোগ জানানো যাবে। তথ্যদাতার তথ্য গোপন রাখা হবে বলেও জানানো হয়।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার জিরোটলারেন্স থাকবে।

এলাকাবাসী জানায়, নির্বাচনী প্রচারণাকালে আব্দুল আউয়াল মিন্টু এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক মুক্ত করাকে প্রথম কাজ বলে ঘোষণা দেন। নির্বাচনের পর তিনি তার কথা রাখার জন্য এ পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তিতে দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ জাতীয় আরো খবর...