শিরোনামঃ
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ উপায় ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

হাজার মানুষের একটি শয্যা: ধুঁকছে দেশের স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৯০ বার
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকটের কারণে সাধারণ মানুষের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। শয্যার তুলনায় রোগীর চাপ এতই বেশি যে, বারান্দা, সিঁড়ি এমনকি শৌচাগারের পাশে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে নিম্নবিত্ত মানুষকে। ‘হেলথ বুলেটিন ২০২৩’-এর তথ্য অনুযায়ী, দেশের সরকারি হাসপাতালগুলোতে মোট শয্যা রয়েছে মাত্র ৭১,৯০০টি।

শয্যার বিপরীতে রোগীর উপচে পড়া ভিড়

পরিসংখ্যান অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে শয্যার বিপরীতে রোগী ভর্তির হার উদ্বেগজনক। বিশেষায়িত ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে শয্যার তুলনায় ১৭৬.১% রোগী ভর্তি থাকে। জেলা বা জেনারেল হাসপাতালগুলোতে এই হার ১৭৫.৩% এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১১১%। ফলে সিংহভাগ মানুষ চিকিৎসার জন্য ব্যয়বহুল বেসরকারি খাতের ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে, যেখানে দেশের ৫৯% শয্যা বিদ্যমান।

দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গ্লোবাল হেলথ অবজারভেটরি অনুযায়ী, প্রতি ১০ হাজার জনসংখ্যার বিপরীতে বাংলাদেশে শয্যার সংখ্যা মাত্র ৯.২টি। এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিকে। মালদ্বীপে এই সংখ্যা ৪৬.৬টি, শ্রীলঙ্কায় ৩৫.৩টি এবং ভুটানে ২৩.৬টি। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও এই সংখ্যা ১৫.৯টি।

নীতিনির্ধারকদের বক্তব্য

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে শয্যা সংখ্যা বাড়ানো সম্ভব হয়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, অবকাঠামো ও সরঞ্জাম ব্যবস্থাপনা অনেক বাড়াতে হবে। তবে রাতারাতি পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি স্বাস্থ্য খাতের মানোন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিয়েছেন।

দেশের স্বাস্থ্যসেবা খাতের শয্যা ও রোগীর চিত্র

দেশের শয্যা বণ্টন

মোট শয্যা
১,৭১,৬৩৫
■ সরকারি (৪১%): ৭১,৯০০
■ বেসরকারি (৫৯%): ১,০০,৫৩৫

শয্যার বিপরীতে রোগী ভর্তির হার

১৭৬%
১৭৫%
১১১%
বিশেষায়িত
জেলা
উপজেলা

১০ হাজারে শয্যার অনুপাত

মালদ্বীপ

৪৬.৬
শ্রীলঙ্কা

৩৫.৩
ভারত

১৫.৯
বাংলাদেশ

৯.২
আফগানিস্তান

৪.১

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর ও গ্লোবাল হেলথ অবজারভেটরি


এ জাতীয় আরো খবর...