শিরোনামঃ
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানানো: ইসলাম কী বলে?

নিজস্ব প্রতিবেদক / ৯৫ বার
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬

ঈদের দিন একে অপরকে ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানানো আমাদের সমাজের একটি সুন্দর ও প্রচলিত রীতি। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় আনন্দ ভাগাভাগি করতে এই বাক্যটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট কিছু শিষ্টাচার ও সুন্নাহ রয়েছে।

‘ঈদ মোবারক’ শব্দের অর্থ

  • ঈদ: আনন্দ, খুশি, উদযাপন বা উচ্ছ্বাস।

  • মোবারক: কল্যাণময় ও বরকতপূর্ণ। একত্রে ‘ঈদ মোবারক’ কথাটির অর্থ হলো— আপনার ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক।

শুভেচ্ছা বিনিময়ের সঠিক আদব ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানানোর প্রচলনটি সুন্দর ও মানানসই হলেও, ইসলামী শিষ্টাচার অনুযায়ী সাক্ষাতের শুরুতেই এটি বলা উচিত নয়। কারণ, এতে ইসলামে নির্দেশিত সালাম দেওয়ার আমলটি ছুটে যায়। তাই সাক্ষাতে সর্বপ্রথম সালাম (আসসালামু আলাইকুম) বিনিময় করতে হবে। সালাম দেওয়ার পরই ‘ঈদ মোবারক’ বা অন্যান্য শুভেচ্ছা জানানো উত্তম।

ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুন্নাহ পদ্ধতি ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা নবীজির (সা.) সুন্নত। এর জন্য সর্বোত্তম ও সুন্নাহ সম্মত দোয়া হলো:

تقبل الله منا ومنكم উচ্চারণ: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ: আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে (যাবতীয় নেক আমল) কবুল করুন।

হাদিসের আলোকে সাহাবিদের আমল

  • বায়হাকির বর্ণনা: সাহাবি ওয়াসিলা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। জবাবে নবীজি (সা.)-ও বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’।” (বায়হাকি, হাদিস: ৩/৪৪৬)

  • ফাতহুল কাদিরের বর্ণনা: জুবাইর ইবনু নুফাইর (রা.) বলেন, নবীজি (সা.)-এর সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’— অর্থাৎ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। (ফাতহুল কাদির, খণ্ড: ০২, পৃষ্ঠা: ৫১৭)

অতএব, ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাতে প্রথমে সালাম দেওয়া, এরপর সুন্নাহ সম্মত দোয়াটি পড়া এবং সবশেষে ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানানোই হলো সবচেয়ে সুন্দর ও ইসলামী শরিয়তসম্মত পদ্ধতি।


এ জাতীয় আরো খবর...