শিরোনামঃ
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

দাগনভূঞায় ইসলামী আন্দোলনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৫৮ বার
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রূপনগরে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে এই সভার আয়োজন করে দলটির দাগনভূঞা উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন। এছাড়া বিশেষ অতিথি ও প্রবক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক আলা উদ্দিন সাবেরী, যুব আন্দোলনের সভাপতি জাহেদ হোসেন চৌধুরী, দাগনভূঞা পৌর মেয়র প্রার্থী নুরুল আমিন মিরাজ এবং উপজেলার সিনিয়র সহসভাপতি মুফতী সোহাইল কাসেমী। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ উল্লাহ, আবদুর রশিদ জুয়েল, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা আবু তাহেরসহ বেশ কয়েকজন মেম্বার ও কাউন্সিলর পদপ্রার্থী অংশ নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।


এ জাতীয় আরো খবর...