শিরোনামঃ
জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ কারাগারের নাম বদলে ‘কাস্টডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ করার উদ্যোগ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৩ বার
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬

বাজার ঘুরে চালের দাম স্থিতিশীল পাওয়া গেছে এবং সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে। নতুন চাল বাজারে আসায় পুরোনো চালের দাম কেজিপ্রতি এক থেকে দেড় টাকা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৭ জুন) পাইকারি চালের বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই। পাইকারি ও খুচরা বাজারে দামের উল্লেখযোগ্য কোনো তারতম্য দেখা যায়নি। তিনি আরও জানান, বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্যদিকে, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী খাদ্য বলেন, দেশে বর্তমানে প্রায় ২০ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৭ লাখ টন চাল এবং ৩ লাখ টন গম রয়েছে। ভবিষ্যতে কোনো ঘাটতি দেখা দিলেও বিদ্যমান মজুত দিয়েই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন তিনি।


এ জাতীয় আরো খবর...