রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন

জানাজায় খামেনির ৩ ছেলে

নিজস্ব প্রতিবেদক / ১ বার
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজায় রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হয়েছে। এতে ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি ইমামতি করেছেন।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, খামেনির ছেলে মাসুদ, মেসাম এবং মোস্তফা প্রয়াত সর্বোচ্চ নেতার জন্য আয়োজিত প্রার্থনায় অংশ নিয়েছেন। আইআরজিসির কমান্ডার আহমদ ভাহিদিও এতে অংশ নেন।

ইসরাইলি হত্যার হুমকির জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে খামেনির ছেলে ও উত্তরাধিকারী মোজতবা এতে যোগ দেননি।


এ জাতীয় আরো খবর...