শিরোনামঃ
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ট্রাফিক সার্জেন্ট ও দুই কনস্টেবল করলেন সড়ক মেরামত

নিজস্ব প্রতিবেদক / ৪২ বার
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তা মোড়ে যাতায়াতের ঝুঁকি কমাতে নিজ উদ্যোগে সড়ক মেরামতের কাজ করেছেন এক ট্রাফিক সার্জেন্ট ও দুজন ট্রাফিক কনস্টেবল। রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ দৃশ্য দেখা যায়।

ঘটনাস্থলে দেখা যায়, ট্রাফিক সার্জেন্ট ও দুই কনস্টেবল রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে ভরাট করছেন। পরে হাত ও পায়ের সাহায্যে খোয়াগুলো সমান করে দিচ্ছেন। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও চালিয়ে যান।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে দুর্ঘটনার ঝুঁকি ছিল বেশি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশ সদস্যদের এমন প্রশংসনীয় ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয়রা।

কুমিল্লা সদর ট্রাফিক সার্জেন্ট রাজীব মজুমদার বলেন, সড়কের গর্তের কারণে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমরা নিজ উদ্যোগে গর্ত ভরাট করেছি। তবে এটি সাময়িক ব্যবস্থা; স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


এ জাতীয় আরো খবর...