শিরোনামঃ
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি : রাষ্ট্রপতি ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী আইসিজের রায়ে ন্যায়বিচারের স্বীকৃতি মিললেও ঝুলেই থাকছে রোহিঙ্গাদের ঘরে ফেরা সংস্কারের পথে হাঁটলে ২০৩৫ সালে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ: বিশ্বব্যাংক দশ দিনে ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হ্যাপি বার্থডে টু তারেক রহমান: এ তুফান ভারি, দিতে হবে পাড়ি ষাটের পর হাঁটুর ব্যথায় বন্ধ হয়েছে শরীরচর্চা: ওজন ঠিক রাখতে কী করবেন ভারতের আপত্তিতে বন্ধ মনু নদের বাঁধ প্রকল্প আম্মার সাম্প্রতিক কথাগুলো
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৪১ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ| দেশের কূটনৈতিক অঙ্গনে চার দশক পর যুক্ত হলো নতুন এই ঐতিহাসিক মাইলফলক| নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে এক বছরের জন্য ১৯৩টি সদস্য রাষ্ট্রের এই বৈশ্বিক ফোরামের নেতৃত্ব গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান| শপথ গ্রহণের পর তিনি সাধারণ পরিষদের নতুন অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে সভাপতিত্ব করেন| তিনি বিদায়ী সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন|

এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী| তিনিই ছিলেন এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি| দীর্ঘ ৪০ বছর পর ড. খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান ও বহুপাক্ষিক কূটনীতি আরও একধাপ এগিয়ে গেল| জাতিসংঘের নির্ধারিত আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী এবারের ৮১তম অধিবেশনের সভাপতি পদটি ছিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত|

গত ২ জুন নিউইয়র্কে সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত টানটান উত্তেজনার গোপন ব্যালট ভোটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান| ওই ভোটাভুটিতে তিনি পান ৯৯ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট| নতুন অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রাক্কালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ড. খলিলুর রহমানের সঙ্গে বিশেষ সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান| এদিকে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ও নবনির্বাচিত সভাপতিকে আনুষ্ঠানিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে|


এ জাতীয় আরো খবর...