শিরোনামঃ
ভাইভায় বিশেষ নম্বরে কাউকে পাশ করানোর পরিকল্পনা নেই সরকারের: পানিসম্পদমন্ত্রী লংমার্চে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ‘ফ্যাসিস্টরা’ মিছিল করছে: পাট প্রতিমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী এআই দিয়ে আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরি, ২৯ অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

গান শেখাবেন সামিনা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন সামিনা চৌধুরী । ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু – কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুঁড়িতে দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হন । ১৯৮১ সালে ‘ জন্ম থেকে জ্বলছি ‘ সিনেমার টাইটেল গান দিয়ে চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ তাঁর । এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি । এখনো গান করছেন নিয়মিত । এবার তিনি উদ্যোগ নিয়েছেন গান শেখাবার । সেই লক্ষ্যে একটি মিউজিক একাডেমি প্রতিষ্ঠা করছেন তিনি । নাম রেখেছেন ‘ সামিনাস একাডেমি অব মিউজিক ( স্যাম ) ‘ । নতুন প্রজন্মের সংগীত শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ । বাংলাদেশের পাশাপাশি বছরের অনেকটা সময় যুক্তরাষ্ট্রে থাকেন সামিনা । তাই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই স্যামের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছেন তিনি । ক্লাস চলবে অনলাইন ও অফলাইন দুইভাবেই । ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির লোগো ডিজাইন করা হয়েছে । এ বছরেই কাজ শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর । সামিনা এখন বাংলাদেশে । ২২ সেপ্টেম্বর

যাবেন যুক্তরাষ্ট্রে । দুই মাস পর ফিরবেন দেশে । তখন আনুষঙ্গিক কাজ গুছিয়ে মিউজিক একাডেমির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন । আজকের পত্রিকাকে সামিনা চৌধুরী বলেন , ‘ অনেকেই অনেক দিন ধরে বলছিল গান শেখানোর কথা । স্বপনও ( সামিনা চৌধুরীর স্বামী

অনুষ্ঠান নির্মাতা ইজাজ খান স্বপন ) বারবার বলছিল একটা একাডেমি করার জন্য । তাই সিদ্ধান্ত নিয়েছি গান শেখানোর । মূলত অনলাইনে চলবে সামিনাস একাডেমি অব মিউজিকের কার্যক্রম । তবে যারা সরাসরি শিখতে চায় সেই ব্যবস্থাও থাকবে । সেটা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই । ” নিজের গানের জন্যও নিয়মিত সময় দিচ্ছেন সামিনা চৌধুরী । তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন গান । সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ফারুক আনোয়ারের লেখা একটি গানে । গানটি সুর করেছেন সম্রাট আহমেদ । গত বুধবার নতুন এই গানের রেকর্ডিং করেছেন সামিনা । এই গান নিয়ে সামিনা চৌধুরী বলেন , ‘ গানের কথাগুলো খুব সুন্দর । “ যারা যেতে চায় , তাদের চলে যেতে দাও , তারা তোমার না ” –গানের কথাগুলো শুনেই ভালো লাগল । সুরটাও দারুণ হয়েছে । আমার খুব ভালো লেগেছে । আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে । ’ সামিনা চৌধুরী জানান , এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি ।


এ জাতীয় আরো খবর...