শিরোনামঃ
ভাইভায় বিশেষ নম্বরে কাউকে পাশ করানোর পরিকল্পনা নেই সরকারের: পানিসম্পদমন্ত্রী লংমার্চে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ‘ফ্যাসিস্টরা’ মিছিল করছে: পাট প্রতিমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী এআই দিয়ে আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরি, ২৯ অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ভাইভায় বিশেষ নম্বরে কাউকে পাশ করানোর পরিকল্পনা নেই সরকারের: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চাকরির ভাইভাতে বিশেষ নাম্বার দিয়ে কাউকে পাশ করিয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই বর্তমান সরকারের। আর প্রচলিত নিয়ম অনুযায়ী মেধাকে মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারে ফ্রেশার্স অরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শুধু চাকরি বা পুঁথিগত বিদ্যা সবকিছু নয়। দেশকে কিছু দেয়ার জন্য কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটি শ্রেণী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যাখ্যা ছড়াচ্ছে। এতে জনগণ ও সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

এ সময় পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে উল্লেখ কতে মন্ত্রী বলেন, ‘এ প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


এ জাতীয় আরো খবর...