শিরোনামঃ
ভাইভায় বিশেষ নম্বরে কাউকে পাশ করানোর পরিকল্পনা নেই সরকারের: পানিসম্পদমন্ত্রী লংমার্চে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ‘ফ্যাসিস্টরা’ মিছিল করছে: পাট প্রতিমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী এআই দিয়ে আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরি, ২৯ অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ফুলগাজীতে যান মন্ত্রী। এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর আগামী সমাবেশের স্থান পরিদর্শন করেন এবং সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। তবে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে সার মজুতের চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ফেনীতে সাড়ে ৭ হাজার কৃষক এই কার্ড পাবেন।

পরিদর্শনকালে ফেনী জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...