শিরোনামঃ
১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংকিং খাতের মতো দেশের বীমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্রাহকদের পাওনা মেটাতে ব্যর্থ হলে প্রয়োজনে বীমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে দাবি পরিশোধ করতে বাধ্য করা হবে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, বর্তমানে ৫৭ শতাংশ ক্ষেত্রেই বীমা কোম্পানিগুলো গ্রাহকের পাওনা পরিশোধ করেনি। সাধারণ মানুষের কষ্টের টাকা ফেরাতে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে।

এছাড়া, দুর্নীতি কমাতে প্রতিটি বীমা কোম্পানিকে সম্পূর্ণ অটোমেশন এবং অনলাইন লেনদেনের আওতায় আনা বাধ্যতামূলক করা হচ্ছে। একইসঙ্গে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রেষণে লোকবল কমিয়ে আইডিআরএতে নিজস্ব ও পেশাদার জনবল গড়ে তোলা হবে বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর...