শিরোনামঃ
জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশে কবে আঘাত হানবে ’অর্ণব’ সঞ্চয়পত্রে বিনিয়োগে ৩৫% প্রবৃদ্ধি: পুরনো দায় মেটাতেই নিঃশেষ সরকারের নতুন তহবিল কিন্ডারগার্টেনের আদলে নামসর্বস্ব ক্যাম্পাস: সংকটে ৭০ বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ার মুদ্রাবাজারে দরপতনের হিড়িক: ব্যতিক্রম শুধু টাকার স্থিতিশীলতা সৌদি-হুথি সংঘাত: রেমিট্যান্স, জ্বালানি ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশের উদ্বেগ বাড়ছে ঢাকায় তিন কনসার্ট আবাহনীর মাঠের লিজ বাতিল রাষ্ট্রীয় ব্যয় সংকোচনে ছোট হচ্ছে সফরসঙ্গীর বহর: প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর সংক্ষিপ্ত, বাতিল সানফ্রান্সিসকো যাত্রা এমপিদের জন্য উন্নয়ন তহবিল ২ কোটি থেকে বেড়ে ৮০ কোটি: বিপুল বরাদ্দে দুর্নীতির পুরোনো শঙ্কা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ০ বার
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের ফাঁকে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, নিউইয়র্ক সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকা তুলনামূলক ছোট রাখা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...