শিরোনামঃ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের ৯টি সহজ কৌশল মন্ত্রিপরিষদ-জ্যেষ্ঠ সচিবসহ কোন গ্রেডে বেতন বেড়ে কত হলো মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বিএনপি সরকারে থাকলেই নারীর শিক্ষা-ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছে: রিজভী মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী দক্ষতার ঘাটতি ও মিথ্যা প্রতিশ্রুতি: নারী শ্রমিকদের বিদেশে যাওয়া বেড়েছে ১৪%
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক / ১৫ বার
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভেতর কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে।’ তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সাথে জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।’ এছাড়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাগত অবস্থান নিশ্চিত করা হবে বলেও জানান রুহুল কুদ্দুস কাজল। এসময় রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা জয় করা নয়, বরং আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করা বলেও উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল।


এ জাতীয় আরো খবর...