শিরোনামঃ
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক / ৪৮ বার
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিপিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আইডিপিসিপিসি মন্ত্রীর সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কারণ তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছিলেন।

বৈঠককালে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সাথে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করার ক্ষেত্রে তার অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইয়াও ওয়েনের মেয়াদকালে দ্বিপক্ষীয় সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ স্তরে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া শুরু হওয়ার পথে রয়েছে।

ইয়াও ওয়েন বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করতে পারাকে অত্যন্ত সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে এটিকে বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন রাষ্ট্রদূত।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক অব্যাহতভাবে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া তিনি যথাযথ দায়িত্বপালনের জন্যে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

হুমায়ুন কবির রাষ্ট্রদূতের নতুন কর্মস্থলের সাফল্য কামনা করে আবারও উভয়ের দেখা হবে বলে আশা প্রকাশ করেন।


এ জাতীয় আরো খবর...