শিরোনামঃ
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দেশে বেড়েছে জ্বর-সর্দির রোগী, ঝুঁকিতে শিশুরা বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক সংকটে দ্রুত সহায়তা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার, পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাকে শক্তিশালী করার ওপরও জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। রোববার, ৪ অক্টোবর সকালে বে অব বেঙ্গল ২০২৬ কনভারসেশনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।’ এছাড়া সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থাই আগামী দিনের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ‘ত্রাণনির্ভরতা থেকে বেরিয়ে সক্ষমতা অর্জন, দেশের সামাজিক সুরক্ষা নিশ্চিতসহ ঝুঁকিপূর্ণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের উদ্যোগ সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষদের সামাজিক সুরক্ষায় ভূমিকা রাখছে।’

সামাজিক সুরক্ষাকে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।


এ জাতীয় আরো খবর...