শিরোনামঃ
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ দেশে বেড়েছে জ্বর-সর্দির রোগী, ঝুঁকিতে শিশুরা বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার দুর্যোগ-সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (রোববার, ৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে ‘শিশুশ্রম নিয়ে আমাদের করনীয়’ বিষয়ক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, ‘পথশিশুদের কিভাবে পথ থেকে ঘরে নেয়া যায় ধীরে ধীরে সেটার ব্যবস্থা করবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।’

এসময় তিনি বলেন, ‘১৪ বছরের নিচে কোনো শিশু যাতে বাসাবাড়িতে কাজ না করে ব্যক্তিপর্যায়ে সেই উদ্যোগ নিতে হবে। শিশুরা যখন নির্যাতিত হয় আইনের মারপ্যাচে অপরাধীরা বেড়িয়ে যায়। পাশাপাশি শিশু নির্যাতন এবং ধর্ষণের মত অপরাধ নিরসনে গণসচেতনতা প্রয়োজন।’

স্পিকার বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। শিশুদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাছাড়া বর্তমান সরকারের রোডম্যাপ বাস্তবায়নে এনজিও কর্মকর্তাদের এগিয়ে আসাতে হবে।’

এসময় প্রধানমন্ত্রীর ছোট ছোট উদ্যোগ গুলোকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে ইতিবাচক ভাবে দেখার আহ্বান জানান তিনি।

এতে শিশুশ্রম নিয়ে কাজ করেন এমন বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিরা এতে অংশগ্রহন করেন। তারা তাদের বিভিন্ন ধরনের মতামত ও তথ্য তুলে ধরেন।


এ জাতীয় আরো খবর...