শিরোনামঃ
১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত ৪,৫৮৬ ইউনিয়নে মা-শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাছাই করা হবে নতুন উপকারভোগী শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌ মন্ত্রী সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ফ্রান্সে ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ

নিজস্ব প্রতিবেদক / ১ বার
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জলবায়ু পরিবর্তন শুধু মালদ্বীপের সমস্যা নয়, এর ভয়াবহ প্রভাব বঙ্গোপসাগর তীরবর্তী অন্যান্য দেশেও পড়ছে বলে মন্তব্য করেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। সোমবার (৫ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাশিদ বলেন, কিছু দেশ পৃথিবীর সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করে ধনী হয়েছে। এর মূল্য দিতে হয়েছে অন্যদের।

নেপালের মানুষ এমন কিছু করেনি, যার কারণে দেশটিতে ভয়াবহ বন্যা হতে পারে। একইভাবে মালদ্বীপের মানুষও এমন কিছু করেনি, যার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এতটা বেড়ে যেতে পারে। ফলে জলবায়ু পরিবর্তনের এই ক্ষতির মূল্য কাউকে না কাউকে দিতে হবে।

তিনি বলেন, ‘আমি সমৃদ্ধি বুঝি, আমি বাণিজ্য বুঝি, আমি ফাইন্যান্স বুঝি। আমি জানি, পৃথিবীর সবকিছুই টাকার ওপর নির্ভর করে। কিন্তু সেই টাকাকে ব্যবহার করতে হলে আগে তো আমাদের বেঁচে থাকতে হবে। ’

নাশিদ বলেন, এমন একটি উন্নয়ন কৌশল প্রয়োজন, যা সমমানের অর্থনৈতিক ফলাফল দেবে, কিন্তু পৃথিবী ও পরিবেশের ক্ষতি অনেক কম করবে।

তিনি বলেন, মানুষ এখনো নিজেদের বেঁচে থাকার তাগিদেই এই গ্রহকে ইকোসিস্টেমের সেবা দিয়ে যাচ্ছে। পৃথিবী যখন বদলে যাচ্ছে, তখন মানুষেরও নিজেদের অভ্যাস পরিবর্তন করা উচিত। তবে গ্রহকে বাঁচানোর জন্য মানুষকে দরিদ্র হয়ে থাকতে বলা যায় না।

মালদ্বীপের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, তাদের দেশ পৃথিবীকে একটি পরিবেশগত সেবা দিচ্ছে। তাই এর বিনিময়ে ন্যায্য পাওনা প্রত্যাশা করা যায়। তবে তারা কোনো দান, অনুদান বা সাহায্য চাইছেন না; বরং পরিবেশ রক্ষায় যে অবদান রাখা হচ্ছে, তার ন্যায্য মূল্য চান।

তিনি আরও বলেন, প্রকৃতিকে রক্ষা করা না গেলে মানুষও বেঁচে থাকতে পারবে না। জলবায়ু পরিবর্তনের কারণে কোনো রাষ্ট্রের ভূখণ্ড তলিয়ে গেলে কী হবে, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

সমুদ্র আইন অনুযায়ী উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত একটি দেশের রাজনৈতিক সীমানা নির্ধারিত হয় উল্লেখ করে নাশিদ বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে কোনো দেশের উপকূল তলিয়ে গেলে সেই দেশের সীমানার কী হবে, তা নিয়ে নতুন করে ভাবতে হবে।

তিনি বলেন, মালদ্বীপের ২০০০ নটিক্যাল মাইলের একটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত তারা সম্পদ ব্যবহার করতে পারে। এসব হিসাব উপকূলরেখার ভিত্তিতে করা হয়। কিন্তু সমুদ্রের পানি বেড়ে উপকূল তলিয়ে গেলে পরিস্থিতি কী দাঁড়াবে, সেটি বিবেচনায় নেওয়া জরুরি।

নাশিদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কোনো দেশ তার ভূখণ্ড হারাতে পারে—এটি শুধু মালদ্বীপের ভবিষ্যৎ নয়, সবার জন্যই একটি বাস্তব ঝুঁকি। তাই জলবায়ু পরিবর্তনকে শুধু অন্য দেশের সমস্যা মনে করা ঠিক নয়।

তিনি সমুদ্র আইনসংক্রান্ত সংস্থাগুলোকে জলবায়ু পরিবর্তনের কারণে রাষ্ট্রের ভূখণ্ড ও সমুদ্রসীমার সম্ভাব্য পরিবর্তন নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানান।

কানাডার সহায়তার তথ্য

সম্মেলনের আরেকটি অধিবেশনে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বলেন, স্বাধীনতার পর থেকে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে কানাডা।

তিনি বলেন, কৃষি, খাদ্যনিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু প্রযুক্তিতে সহায়তা বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বহুমাত্রিক হবে বলেও মন্তব্য করেন তিনি।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর আয়োজন করে।


এ জাতীয় আরো খবর...