শিরোনামঃ
হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী তিনি একদম ঠিক আছেন: ইউনূস সেন্টার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু ইরানি নেতাদের হত্যা করার ক্ষেত্রে আমরা হয়তো অনেকদূর চলে গেছি: ট্রাম্প জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলা: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর, তদন্ত করছে সৌদি আরব প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও গভীর করার সুযোগ নিয়েও আলোচনা করেছে দুই দেশ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিশেষ করে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

বাংলাদেশের টেকসই ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতে আরও সহযোগিতার সুযোগ খতিয়ে দেখতে তিনি আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করে।

বাংলাদেশের খাদ্যনিরাপত্তা জোরদারে সার খাতে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন হুমায়ুন কবির।

তিনি বলেন, এসব কৌশলগত খাতে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে।

বন্ধুত্বপূর্ণ দুই দেশের অংশীদারত্ব গভীর করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে রাষ্ট্রদূত সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে আলজেরিয়ার আগ্রহের কথা প্রকাশ করেন।

বাংলাদেশের প্রস্তাবগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক নৌপরিবহন সেবায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানান।

ঢাকা ও আলজিয়ার্সের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে দ্বিপক্ষীয় যোগাযোগ সম্প্রসারণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


এ জাতীয় আরো খবর...