শিরোনামঃ
হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী তিনি একদম ঠিক আছেন: ইউনূস সেন্টার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু ইরানি নেতাদের হত্যা করার ক্ষেত্রে আমরা হয়তো অনেকদূর চলে গেছি: ট্রাম্প জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলা: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর, তদন্ত করছে সৌদি আরব প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রবাসীদের বিভিন্ন আইনি সমস্যা দ্রুত সমাধানে বিশেষায়িত আদালত গঠনে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শরণার্থী ও অভিবাসন আন্দোলন বিষয়ক গবেষণা ইউনিটের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, “প্রবাসীরা বিদেশে উপার্জিত অর্থ দেশে পাঠানোর পর অনেক সময় পরিবারের সদস্যদের সঙ্গে অর্থ বা সম্পত্তি নিয়ে বিরোধে জড়ান। এসব বিরোধের মামলা বছরের পর বছর চলতে থাকে। এতে প্রবাসীদের অর্থ ও সময় ব্যয় হয় এবং তারা ভোগান্তির শিকার হন।”

এ সমস্যা সমাধানে প্রবাসীদের জন্য বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। এসব আদালতে প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে, এ বিষয়ে আইনের একটি খসড়া প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে ৩৫ বছরের পর আর কেউ আইনজীবী হতে পারবেন না। “যারা আইনজীবী হবেন, ৩৫ বছরের পর যেয়ে আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে। অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা প্রফেশনটা এমন একটা জায়গায় আনতে চাচ্ছি,” বলেন মি. আসাদুজ্জামান।

এই পেশাকে সম্মানজনক জায়গায় নেওয়ার জন্য এমন উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।


এ জাতীয় আরো খবর...