শিরোনামঃ
সংঘাতের পথেই হাঁটছেন ট্রাম্প সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সম্ভাবনা হারিয়েছে বাংলাদেশ: হামিদুর অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা আছে মাত্র সাড়ে ১৫ শতাংশের: দেশের ৮৪ শতাংশ এলাকা মাস্টারপ্ল্যানের বাইরে ১০ দেশে বাংলাদেশীদের প্রায় ৬ লাখ আশ্রয় আবেদন: শীর্ষে ফ্রান্স ও ইতালি, তবে প্রত্যাখ্যানের হার রেকর্ড
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সাথে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওএইচসিএইচআর-এর বাংলাদেশ মিশনের নবনিযুক্ত প্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার তার পরিচয়পত্র পেশ করার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করা, মৌলিক স্বাধীনতা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়ে নেওয়ার বিষয়গুলোকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানায়। এ সময় লাউবারকে দায়িত্ব গ্রহণের জন্য স্বাগত ও অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। সেগুলোর মধ্যে রয়েছে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা।

প্রতিমন্ত্রী জাতিসংঘের ‘স্পেশাল প্রসিডিউরস’ (বিশেষ কার্যপদ্ধতি)’র আওতায় নিয়োজিত বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরেন। তারা মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের আসন্ন সফর নিয়ে মতবিনিময় করেন।

হুমায়ুন কবির ওএইচসিএইচআর মিশনকে অনুরোধ জানান যেন তাদের কর্মসূচি ও কার্যক্রম সরকারের অগ্রাধিকারগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। তিনি লাউবারকে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার নিশ্চয়তা দেন।

লাউবার সরকারের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন এবং মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় ওএইচসিএইচআর-এর পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি তার দায়িত্বকালে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো ও পরিকল্পিত কার্যক্রমগুলো তুলে ধরেন এবং সরকারের সাথে অব্যাহত সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। লাউবার বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশ ও ওএইচসিএইচআর-এর মধ্যে স্বাক্ষরিত তিন বছর মেয়াদী সমঝোতা স্মারকের আওতায় এই মিশনটি প্রতিষ্ঠিত হয়েছে।


এ জাতীয় আরো খবর...