শিরোনামঃ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক হাসিনার পাসপোর্ট ঘিরে ধোঁয়াশা, অনুমতি ছাড়াই ম্যাট্রিক্স চেম্বার্সের ইমেইল! জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রিজভী ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে: আসিফ নজরুল কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কণ্ঠ: প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, চাই কার্যকর জলবায়ু সুবিচার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পাসপোর্ট ও এনআইডি চেয়ে আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করাকে শেখ হাসিনার ভুল বলে মন্তব্য করেছেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৯ নভেম্বর) তিনি এ নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন।

তিনি লেখেন, ‘বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।’

তিনি আরও লেখেন, ‘পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে-এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।’

পোস্টের শেষে ড. আসিফ লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’


এ জাতীয় আরো খবর...