শিরোনামঃ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক হাসিনার পাসপোর্ট ঘিরে ধোঁয়াশা, অনুমতি ছাড়াই ম্যাট্রিক্স চেম্বার্সের ইমেইল! জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রিজভী ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে: আসিফ নজরুল কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কণ্ঠ: প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, চাই কার্যকর জলবায়ু সুবিচার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পতিত ফ্যাসিস্টের দোসরদের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে শুরু হয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে বেরিয়ে কদম ফোয়ারার পাশ দিয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আমরা আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই বার্তা দিচ্ছি যে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘুমিয়ে নেই। আইনজীবী ফোরামের সচেতন আইনজীবীবৃন্দ সবাই সচেতন আছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে কোন কর্মসূচি পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই যারাই আইনের বাইরে কাজকর্ম করতে যাবেন, বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করবেন তাদেরকে বলছি, আইন মেনে চলুন। তা না হলে আইন তার নিজস্ব গতিতে চলবে।

আজকের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো খবর...