শিরোনামঃ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হাত ধরে জাতির পুনরুত্থান ঘটে: দুদু রিকশাচালক থেকে শিক্ষার্থী-রাজমিস্ত্রি: যেভাবে নিতে পারবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

খুচরা ব্যবসায়ী পর্যায়ে অগ্রিম কর আদায়ে নামছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজস্ব ঘাটতি মোকাবিলায় এবার খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় প্রতি হাজারে দুই টাকা হারে অগ্রিম কর আদায়ে একটি বিশেষ অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা ইতিমধ্যে অ্যাপ তৈরির কাজ শুরু করেছে, যা আগামী জানুয়ারি থেকে ব্যবহারের জন্য চূড়ান্ত করা হতে পারে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বাজেটে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। অর্থাৎ সরবরাহ করা পণ্যের প্রতি হাজার টাকার বিপরীতে দুই টাকা অগ্রিম কর কেটে রাখা হবে। এত দিন বাজেটে এই বিধান থাকলেও এবার তা কঠোরভাবে বাস্তবায়নে উদ্যোগী হয়েছে সংস্থাটি।

প্রাথমিকভাবে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশকদের মাধ্যমে এই কর আদায় করা হবে। এ জন্য পরিবেশকদের বিশেষ অ্যাপটি ব্যবহার করতে হবে। অ্যাপের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব সংরক্ষণ, রসিদ প্রদান এবং স্বয়ংক্রিয়ভাবে ই-ইনভয়েস তৈরির পাশাপাশি পণ্যের মূল্য গ্রহণের সুযোগ থাকবে। মাস শেষে বিক্রির হিসাব অনুযায়ী প্রতি হাজারে দুই টাকা হারে অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন পরিবেশকেরা। করের দায় খুচরা বিক্রেতার হলেও পরিবেশকেরা তা সংগ্রহ করে কোষাগারে জমা দেবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও এই কর জমা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে।

এনবিআর সূত্র আরও জানায়, প্রাথমিক পর্যায়ে শুধু পরিবেশকদের জন্য অ্যাপটি চালু হলেও পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতার জন্যও এর ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। নতুন এই ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক খুচরা ব্যবসা অগ্রিম করের আওতায় আসবে। তবে এনবিআরের এই উদ্যোগ এবং চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এই বিশাল ঘাটতি সামাল দিতেই করের আওতা বাড়ানোর এমন উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।


এ জাতীয় আরো খবর...