শিরোনামঃ
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতারের পর কারাগারে শাড়ি পরানো থেকে রক্তাক্ত বিদায়: সোনিয়া গান্ধীর বইয়ে ইন্দিরার অজানা অধ্যায় নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার জলবায়ু নীতিসহায়তায় বাংলাদেশকে ১০ কোটি ইউরো ঋণ দেবে এএফডি সমুদ্রসীমা জয়ের এক দশক পরও অন্ধকারে মৎস্য প্রশাসন: ৭০ শতাংশ জলসীমার তথ্যই নেই সরকারের হাতে খোলাবাজারের চড়া দাম এড়াতে নতুন কৌশল: স্পট মার্কেট ছেড়ে চুক্তিভিত্তিক এলএনজি আমদানিতে ফিরছে পেট্রোবাংলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম সরকার কি কোনো নিরাপত্তা দেবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদ ইসলাম নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক: সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

জলবায়ু নীতিসহায়তায় বাংলাদেশকে ১০ কোটি ইউরো ঋণ দেবে এএফডি

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের জলবায়ু নীতিসহায়তায় ২০২৭ সালে ১০ কোটি ইউরো ঋণ দেবে ফরাসি উন্নয়ন সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমঁ (এএফডি)। এছাড়া ২০২৮ সালে পানি সরবরাহ ও স্যানিটেশন খাতে ৪ কোটি ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। প্যারিসে বাংলাদেশ সরকার ও এএফডির মধ্যে অনুষ্ঠিত সপ্তম বার্ষিক পরামর্শ সভায় ভবিষ্যৎ অর্থায়নের এ রোডম্যাপ ঘোষণা করা হয়।

গত ৯ ও ১০ নভেম্বর এএফডির ফ্রান্সের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও এএফডির বিদ্যমান সহযোগিতা, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং কৌশলগত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারের নতুন উন্নয়ন কর্মসূচি ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান এবং ভবিষ্যতে অর্থায়নের জন্য বিবেচনাধীন প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়।

সভায় এক্সপার্টিজ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ডের (এফইআরসি) চুক্তি সংশোধনের বিষয়ে দুই পক্ষের মধ্যে স্বাক্ষর হয়। এছাড়া ২০২৯-৩০ সময়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), দক্ষতা উন্নয়ন এবং সার্বভৌম নিশ্চয়তাবিহীন অর্থায়নসহ নতুন কৌশলগত খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এতে বাংলাদেশের পঞ্চম পঞ্চবার্ষিক কৌশলগত উন্নয়ন ও সংস্কার কাঠামো (২০২৬-২০৩১) এবং সরকারের চলমান উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরে বাংলাদেশ পক্ষ। এ সময় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, পুঁজিবাজারের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নদী পুনরুদ্ধার, জলবায়ু সহনশীলতা, স্বল্প কার্বন নিঃসরণকারী অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আর্থিক ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি নীতিভিত্তিক ঋণ ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক প্রবৃদ্ধির বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বাংলাদেশের এসব অগ্রাধিকারের প্রতি সমর্থন জানিয়েছে এএফডি। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের উন্নয়ন চাহিদা তাদের কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এসব অগ্রাধিকার অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী তারা। এছাড়া বাংলাদেশের জলবায়ু সহনশীলতা জোরদারে বিভিন্ন অর্থায়ন পদ্ধতি ও বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনসংক্রান্ত কার্যক্রমে সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এএফডি গ্রুপ।

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অর্থায়নকারী অন্যতম সহযোগী সংস্থাটির বর্তমানে দেশে ১২টি চলমান প্রকল্পে মোট অর্থায়নের প্রতিশ্রুতি রয়েছে ১ হাজার ৭৫৪ দশমিক ৮১ মিলিয়ন ডলার, যা ১ হাজার ৪৮৪ দশমিক ৭৬ মিলিয়ন ইউরোর সমপরিমাণ। এর মধ্যে ঋণ হিসেবে ১ হাজার ৭৩৬ দশমিক ১৯ মিলিয়ন ডলার এবং অনুদান হিসেবে ১৮ দশমিক ৬২ মিলিয়ন ডলার রয়েছে।

সভায় বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এএফডির ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া বিভাগের প্রধান সিরিল বেলিয়ের যৌথভাবে সভাপতিত্ব করেন। এতে এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলাসহ সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।


এ জাতীয় আরো খবর...