শিরোনামঃ
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হাত ধরে জাতির পুনরুত্থান ঘটে: দুদু রিকশাচালক থেকে শিক্ষার্থী-রাজমিস্ত্রি: যেভাবে নিতে পারবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সার বিতরণে অনিয়ম করলে ডিলারশিপ বাতিল: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সার বিতরণে অনিয়ম করলে কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সার ডিলারের রাজনৈতিক বা কোন ধরণের পরিচয় বিবেচনা করা হবে না। এক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠলেই ডিলারশিপ বাতিল করে দোষীদের আইনের আওতায় নেওয়া হবে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত যশোর সদর উপজেলার দুঃস্থ অসহায় পরিবার এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আগামী জুন থেকে যশোর করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ রূপে চালু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটও চালু করা হবে। এর ফলে সাধারণ মানুষ সরকারিভাবে কিডনি ডায়ালাইসিসের সুবিধা পাবে।

প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোন মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। একইভাবে অর্থের অভাবে কোন মেধাবীর পড়ালেখা বন্ধ হবে না। বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, বিগত দিনে সরকারি ভাতার জন্য অর্থ লেনদেন এবং জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিতে হয়েছে। এখন থেকে কোন
ভাতার জন্য অর্থ লেনদেন হবে না কিংবা কারও কাছে ধর্না দিতে হবে না। ভাতার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, ঠিক তেমনই যিনি অর্থ নেবেন তাকেও আইনের আওতায় আনা হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমি যেমন আপনাদের (জনগণ) কাছে জবাবদিহি করবো, সরকারি কর্মকর্তারাও আপনাদের কাছে জবাবদিহি করবে।’

অনুষ্ঠানে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক

অনিরুদ্ধ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম
সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক
আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ২০০ দুঃস্থ-অসহায় পরিবার এবং গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে সর্বমোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।


এ জাতীয় আরো খবর...