শিরোনামঃ
বাণিজ্য বাধা কমলে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে ডাক্তারদের কমিশন বছরে ১,৮৬১ কোটি টাকা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক / ১২ বার
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া ও যোগ্যতা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রীর কাছে তিনি এসব বিষয়ে সুস্পষ্ট জবাব দাবি করেন।

সংসদে বক্তব্য রাখার সময় হাসনাত আবদুল্লাহ জনতা ব্যাংকের বিশাল অঙ্কের খেলাপি ঋণের চিত্র তুলে ধরেন। তিনি জানান, গত বছরের জুন পর্যন্ত জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি টাকা, এস আলমের ১০ হাজার ২০০ কোটি টাকা, এনএক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি টাকা এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে।

তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগকৃত ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেটের মাধ্যমেই এই ব্যাংকগুলোকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে।

সরকারের নির্বাচনি ও পূর্ববর্তী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপির এই সংসদ সদস্য বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে দেওয়া হবে এবং ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। গত অক্টোবরেও মাননীয় অর্থমন্ত্রী একই কথার পুনরাবৃত্তি করেছিলেন। এরপরই জনতা ব্যাংকের সাম্প্রতিক এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখলাম মাঝারি পরিসরের একটি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যেই সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পর ব্যাপক অর্থ অনিয়মের অভিযোগ রয়েছে।


এ জাতীয় আরো খবর...