শিরোনামঃ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক ছাত্রলীগের নেত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী। রোববার সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্স এলাকায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

পুলিশ জানায়, টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামের একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন তানিয়া। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ কয়েকজন তাকে চিনতে পারেন। পরে তারা তানিয়াকে আটক করে টঙ্গী পশ্চিম থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে উপপ্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন তিনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, চাকরির সাক্ষাৎকার দিতে টঙ্গীতে এসেছিলেন তানিয়া। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...