শিরোনামঃ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বিএনপিতে ফেরার আবেদন করিনি, ইচ্ছাও নেই: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং দলে ফেরার কোনো ইচ্ছা বা কারণও দেখছেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।

পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারন আছে বলেও মনে করিনা। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই। ’

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে বিএনপি। পরবর্তী সময়ে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন। তবে রুমিন ফারহানা তাঁর ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কোনো আবেদন করেননি এবং এ ধরনের কোনো ইচ্ছাও তাঁর নেই।


এ জাতীয় আরো খবর...