শিরোনামঃ
মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা কলা খেতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত কৃষকলীগ কর্মী
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক / ২ বার
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রাঙামাটির সাজেকের দাঁড়িপাড়া এলাকায় চলমান সড়ক অবরোধ তুলে নেয়ার দাবিতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীকে নিয়ে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন হেডম্যান, কার্বারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বুধবার, ২৫ নভেম্বর বেলা ২টার দিকে এ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, গ্রামপ্রধান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, সাজেক সড়কে প্রসীতপন্থি ইউপিডিএফের সংকীর্ণ দলীয় ইস্যুকে ব্যবহার করে অবরোধ সৃষ্টি করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থপরিপন্থি এই সড়ক অবরোধ কর্মসূচির বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়া এবং জনগণকে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

জেএসএসের সঙ্গে বন্দুকযুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়ে সাজেক থেকে তাদের সরিয়ে নেয়াসহ ৫ দফা দাবিতে দুই সংগঠনের ব্যানারে গত ১১ অক্টোবর থেকে চার দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করছে ইউপিডিএফ। গত ২৬ অক্টোবর সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে তিন ঘণ্টার আলোচনায় সমাধান না আসায় আজ অবরোধের ৩৪তম দিন চলছে।

টানা এই অবরোধে নিরাপত্তা সংকটের পাশাপাশি পর্যটন, সাধারণ মানুষের জীবন-জীবিকা, ব্যবসাবাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়েছে। পর্যটকশূন্য সাজেকের ব্যবসায়ীরা দৈনিক এক কোটি টাকা ক্ষতির শিকার হচ্ছেন।


এ জাতীয় আরো খবর...