শিরোনামঃ
মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা কলা খেতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত কৃষকলীগ কর্মী
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত দশ বছরেরও শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। এ অবস্থায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাতে পেছাতে শতক ছুঁয়েছে।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা থাকলেও সিআইডি’র তদন্তকারী কর্মকর্তা সেটি জমা দিতে পারেনি। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

২০১৬ সালের পাঁচই ফেব্রুয়ারি সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে একটি চক্র।

ওই বছর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হলে সেটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।


এ জাতীয় আরো খবর...