শিরোনামঃ
মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, ছুটি শতাধিক কারখানা রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা কলা খেতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত কৃষকলীগ কর্মী
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কলা খেতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত কৃষকলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস আলী (৩৫) নামে এক কৃষকলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ (বুধবার, ২৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি কলা খেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

টমাস আলী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী ছিলেন।

নিহত টমাস আলী উপজেলার মনাকষা ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মর্তুজা হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পেছনের একটি কলাখেতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় আহত অবস্থায় আরও তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়। পরে স্থানীয়রা জানতে পারেন, সেখানে ককটেল তৈরি করা হচ্ছিলো।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্য তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।’


এ জাতীয় আরো খবর...