শিরোনামঃ
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ২৭৯ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকারসহ সাত জনের নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এতে তাদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, হামলা, লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।

বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে রানা আহম্মেদ নামে এক ব্যবসায়ী এ মামলা করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শাহরিয়ার আলম বাপ্পি মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অন্য আসামিরা হলেন, একই ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর (পাঁচগাছী) গ্রামের আবু বাসির, সবুজ সরকার, মনি সরকার, সোহেল রানা, মাহিম ও আব্দুল হান্নান।

আইনজীবী আব্দুর রহিম জানান, আসামিরা বাদীর কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। সেটি দিতে অস্বীকার করায় সরকার পতনের সুযোগ বুঝে ৬ আগস্ট বিভিন্ন অস্ত্র নিয়ে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ করে। এতে জনমনে ব্যাপক ভীতি তৈরি হয়। এরপর বাদীকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করে। পরে সেখান থেকে আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনার পরদিন ৭ আগস্ট প্রধান আসামি দোলা সরকার বাদীর মুঠোফোনে আরও ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। যা বাদী মুঠোফোনে রেকর্ড করেন। তবে অডিও রেকর্ডটি পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়লে ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম দলের শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে দোলা সরকারকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন।


এ জাতীয় আরো খবর...