শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

স্বর্ণের দামে বড় পতনের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
Gold

দুবাইয়ের স্বর্ণবাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ফের ৩০০ দিরহামের নিচে নামতে পারে, এমন পূর্বাভাস দিলো আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক সিটি। প্রতিষ্ঠানটি বলছে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা দেখা দিতে পারে, যা ২০২৬ সালের মধ্যেই আরও জোরালো হবে।

২০২৪ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩০০ দিরহাম অতিক্রম করে। এরপর এক পর্যায়ে তা বেড়ে দাঁড়ায় প্রতি গ্রাম ৩৮৩ দিরহামে। বর্তমানে বাজারমূল্য ৩৭৮.৫ দিরহাম, আর ২৪ ক্যারেটের দাম ৪০৮.৭৫ দিরহাম।

সিটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ডলারের মধ্যে নেমে আসতে পারে প্রতি আউন্সে। এর পেছনে যুক্তি হিসেবে তারা দেখিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি আগ্রহ কমে যেতে পারে।

সিটির প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ ও ২০২৬ সালে স্বর্ণে বিনিয়োগ প্রবণতা কমে যাবে। কারণ মার্কিন নির্বাচন ও অর্থনৈতিক গতি পুনরুদ্ধারের আশা বাজারে নতুন বার্তা দেবে।’

তবে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা এই পূর্বাভাসে একমত নন। কানজ জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধানক বলেন, ‘আমার বিশ্বাস ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত যেতে পারে। বাজারে যে অস্থিরতা ও অনিশ্চয়তা রয়েছে, তা স্বর্ণকে আরও মূল্যবান করে তুলবে।’

বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন, অনেক ক্রেতা এখন স্বর্ণের ডিজিটাল বিকল্প যেমন গোল্ড অ্যাকাউন্ট, ইটিএফ বা স্বর্ণে বিনিয়োগভিত্তিক অ্যাপের দিকে ঝুঁকছেন। কারণ বর্তমান দাম অনেকের জন্য ভারী হয়ে যাচ্ছে।


এ জাতীয় আরো খবর...