শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

‘হতাশ’ নেতানিয়াহু যুদ্ধের মাঠে ট্রাম্পকে চান

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইসরায়েলি দৈনিক হারেৎজের কলাম লেখক গিডিওন লেভি বলেছেন, ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন। কারণ নেতানিয়াহু চান, যত দ্রুত সম্ভব ট্রাম্প যেন এই যুদ্ধে যুক্ত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে লেভি বলেন, ‘বর্তমানে দুই সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যিই এতদিন অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরী না হয়, তাহলে এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের।’

লেভি আরও বলেন, ‘ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করতে সক্ষম হয়, তবুও ইসরায়েলিরা নিজেদের আর নিরাপদ বোধ করবে না।’

কিছুই সমাধান হবে না, কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে বলেও অভিমত ব্যক্ত করেন এই বিশ্লেষক। বলেন, গাজার মতো ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে, যেগুলো শেষ হয়ে যাচ্ছে না।


এ জাতীয় আরো খবর...