শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

৪৭০টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে সংঘাত। গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরানের ছোড়া ৪৭০টিরও বেশি ড়্রোন ভূপাতিত করেছে তাদের বিমান বাহিনী। এরমধ্যে শুক্রবার রাতভর প্রায় ৪০টি ইরানি ড্রোন ভূপাতিত করার হয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েল ১ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে এসব ড্রোনের ৯৯ শতাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। এতে জর্ডানের মতো অন্যান্য দেশও ইসরায়েলকে সহযোগিতা করেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার রাতে ড্রোন ভূপাতিত করার পাশপাশি ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইসফাহানে একটি টুইন-ব্যারেলড ড্রোন লঞ্চারেও হামলা চালিয়েছে।


এ জাতীয় আরো খবর...