শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ২ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৫৪ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে একটি আবাসিক হোটলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ম্যানেজারসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার গোড়াই হাটুভাঙ্গার শিল্প এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে
মিতালী গেস্ট হাউজ নামে আবাসিক হোটলে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, হোটেল ম্যানেজার নোয়াখালী জেলার সুনাইমুড়ী থানার সুনাইমুড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে শাহজাহান (৪৫), ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার হুমগাও গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে লামিয়া (৩০) ও বরিশাল জেলার কোতোয়ালি থানার মিন্টু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০)।

জানা গেছে, মির্জাপুর গোড়াই শিল্পাঞ্চল এলাকার মিতালী গেস্ট হাউজে আবাসিক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নারী দিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর গত শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী, গেস্ট হাউজের ম্যানেজারসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়। অপরাধে জড়িত থাকায় গ্রেফতার দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়।


এ জাতীয় আরো খবর...