শিরোনামঃ
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলা কে করেছে সেটি এখনো জানা যায়নি। ইরান-সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সোমবার ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হাসাকাহর ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার হাসাকাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের ওই সামরিক ঘাঁটিতে মর্টার হামলার ঘটনায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার জবাবে সিরিয়ায় ঘাঁটিতে হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান নয়, এই হামলার সঙ্গে ইরান-সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

যদিও ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনীর শনিবারের হামলার পর তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে, কিন্তু দেশটি এখনো সেই পথে যায়নি। তারা ইসরায়েলকেই লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে। আজও সেখানে বড়সড় হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্রমতে, সিরিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাকসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে।


এ জাতীয় আরো খবর...