শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

বড়পুকুরিয়া খনিতে আগস্ট পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর থেকে খনির ১৩০৫ কোল ফেইজের মজুত শেষ হওয়ায় কয়লা উত্তোলন বন্ধ করা হয়।

বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক জানান, ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষে আগস্টের প্রথম সপ্তাহে উত্তোলন শুরু হবে।

২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই ফেইজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে।

১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন প্রায় দেড় মাস সাময়িক বন্ধ থাকবে। নতুন ফেইজ থেকে ৩ লাখ ৫০ হাজার টন কয়লা পাওয়া যাবে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ টন কয়লা মজুত রয়েছে। কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটটি থেকে উৎপাদিত ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।


এ জাতীয় আরো খবর...