শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

হাসপাতালে সবার সামনে তরুণীকে নির্মমভাবে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১১১ বার
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

সরকারি হাসপাতালে সবার সামনে ঘটে গেল নারকীয় হত্যাকাণ্ড। ১৯ বছর বয়সী সন্ধ্যা চৌধুরী নামের এক তরুণীকে হাসপাতালে ঢুকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে অভিষেক কষ্টি নামে এক যুবক। এই ঘটনার সময় হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী নীরবে দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। এদিকে এক চিকিৎসক সেই পৈশাচিক হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করেন নিজের মোবাইল ফোনে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দ্বাদশ শ্রেণির ছাত্রী সন্ধ্যা ওই দিন দুপুর ২টার দিকে এক বন্ধুর ভাবিকে দেখতে হাসপাতালে যান। তখন থেকেই অভিযুক্ত অভিষেক হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছিল। পরে ২২ নম্বর কক্ষের সামনে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর হঠাৎ সন্ধ্যাকে মাটিতে ফেলে তার বুকের ওপর চড়ে বসে অভিষেক। আচমকা ছুরি বের করে তার গলায় একের পর এক আঘাত করতে থাকে।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১০ মিনিট ধরে চলতে থাকে সেই বর্বর হামলা। পরে নিজেকেও ছুরিকাঘাতের চেষ্টা করে অভিযুক্ত, তবে তাতে ব্যর্থ হয়ে বাইকে করে পালিয়ে যায়।


এ জাতীয় আরো খবর...