শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধিদের মধ্যে ওয়াশিংটন ডিসিতে টানা তিন দিনব্যাপী আলোচনা সত্ত্বেও কোনো বাণিজ্য সমঝোতা অর্জিত না হওয়ায় প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২২ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শনিবার রাত ১২টা ০১ মিনিটে শেষ হওয়ার পর উভয় দেশের কর্মকর্তারা সমঝোতায় না পৌঁছানোর বিষয়টি স্পষ্ট করেন।

বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডীয়দের স্বার্থ সুরক্ষায় মার্কিন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের সেরা চুক্তি পেতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও তা কানাডাবাসীদের লক্ষ্য পূরণে পর্যাপ্ত ছিল না।

পাশাপাশি বাণিজ্য যুদ্ধের প্রভাব থেকে স্থানীয় ব্যবসায়ী ও কর্মীদের রক্ষা করতে আগামী দিনে নতুন সহায়তামূলক পদক্ষেপ আনার কথা বলেন তিনি।

বাণিজ্য আলোচনা পণ্ড হওয়ার পেছনে কানাডাকে দায়ী করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার জানান, এটি কানাডার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব গড়ার একটি হাতছাড়া হওয়া সুযোগ। তিনি অভিযোগ করেন, সপ্তাহে পূর্বে সম্মত হওয়া শর্তাবলী বাস্তবায়নে কানাডা পিছিয়ে এসেছে এবং শেষ মুহূর্তে নতুন দাবি তুলে তাদের অর্জিত ভারসাম্য নষ্ট করেছে।

আরোপিত এই শুল্ক যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া কানাডার মোট পণ্যের প্রায় ৫ শতাংশকে প্রভাবিত করবে, যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, শিল্প যন্ত্রপাতি ও দুগ্ধজাত পণ্য।

এছাড়া ইস্পাত, কাঠ ও অটোমোবাইলের ওপর আগের থেকেই থাকা মার্কিন শুল্কের তালিকায় এগুলো নতুন করে যুক্ত হলো।

চলতি মেয়াদের শুরু থেকেই কানাডার ওপর দফায় দফায় শুল্ক বাড়িয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, যার জবাবে পাল্টা ব্যবস্থা নেয় অটোয়া। গত জুলাইয়ে মার্কিন পণ্যের প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে ট্রাম্প এই নতুন শুল্কের হুমকি দিয়েছিলেন। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ৫০ শতাংশের এই বিশাল শুল্ক মার্কিন বাজারে শত শত কানাডীয় পণ্যের প্রবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।


এ জাতীয় আরো খবর...