শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ইয়েমেনে বিমান হামলার হুমকি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

ইরানের মতো করে আরবের আরেক দেশ ইয়েমেনেও বিমান হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বি-২ বোমারু বিমান দিয়ে আঘাত করা হবে ইয়েমেন ভূখণ্ডে। মঙ্গলবার রাতে (১ জুলাই) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণের মতোই ইয়েমেনে হুতি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালানো হবে। এক এক্স বার্তায় তিনি বলেন, ‘ইয়েমেনের সাথে তেহরানের মতো আচরণ করা হবে। যে ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে।’

মূলত ইসরায়েলে নতুন করে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দিয়েছে দখলদাররা। ওই হামলার পরই ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী।

এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইয়েমেনে বি-২ বোমারু বিমান দিয়ে বিমান হামলার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইয়েমেনে বি-২ স্টিলথ বোমারু বিমান দিয়ে বিমান হামলার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ জুলাই) এক্স বার্তায় তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শেষ, কিন্তু হুতিরা ইসরায়েলে আমাদের ওপর এই হামলা চালিয়েছে। সৌভাগ্যবশত, আমরা আশ্রয়কেন্দ্রে যাই এবং সবকিছু পরিষ্কার না হওয়া পর্যন্ত অপেক্ষা করি। হয়তো সেই বি-২ বোমারু বিমানগুলোর ইয়েমেন পরিদর্শনের প্রয়োজন!’

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ক্ষেপণাস্ত্র হামলা কিংবা দুইপক্ষের এমন হুমকির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুতি।

২০২৩ সালের নভেম্বর থেকে, হুতিরা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর, আদেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।


এ জাতীয় আরো খবর...