শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, নিখোঁজ ৪৩

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন। এমন অবস্থায় নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে রাতভর অনুসন্ধান চালিয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ফেরিটিতে মোট ৫৩ যাত্রী, ১২ কর্মী এবং ২২টি যানবাহন ছিল। যানবাহনগুলোর মধ্যে ১৪টিই ট্রাক।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফেরিডুবির এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছিলেন।


এ জাতীয় আরো খবর...