শিরোনামঃ
রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

অশ্লীল মন্তব্য করায় গ্রেপ্তার মালয়ালম অভিনেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মালয়ালম ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেত্রী মিনু মুনির (৪৫)। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) ভারতের কোচি সিটি সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেননের অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় মিনুকে গ্রেপ্তার করা হয়েছে। পরিচালকের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার কারণেই মামলা হয় অভিনেত্রীর বিরুদ্ধে।

এর আগে, মিনুর আগাম জামিন আবেদন খারিজ করেন কেরালা হাইকোর্ট। তাকে পুলিশের কাছে হাজির হওয়ার নির্দেশ দেন। এরপর সাইবার ক্রাইম থানায় আত্মসমর্পণ করলে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

মামলা সূত্রে জানা গেছে, অভিনেত্রী মিনু ক্রমাগত পরিচালক বালাচন্দ্র মেননের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করতেন, তার ছবি এবং অশ্লীল মন্তব্য পোস্ট করতেন। দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি গত বছরের ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পরিচালককে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...