শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

গাজায় লড়ছে ৪০ হাজার ফিলিস্তিনি যোদ্ধা, দাবি ইসরায়েলি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

গাজায় ৪০ হাজার ফিলিস্তিনি যোদ্ধা লড়াইরত রয়েছেন বলে জানিয়েছে খোদ ইসরায়েলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধের আগে হামাসের যেমন শক্তি ছিল, তারা ফের একই জায়গায় ফিরে গেছে। রোববার (৬ জুলাই) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে এক মতামত নিবন্ধে ব্লিক জানিয়েছেন, বর্তমানে হামাসের যোদ্ধা রয়েছে প্রায় ৪০ হাজার। এই সংখ্যা যুদ্ধ শুরু হওয়ার আগের শক্তির সমান। হামাসের অনেক যোদ্ধা এখনো সুড়ঙ্গে থেকে অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, হামাস এখনো গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করছে। যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল। গোষ্ঠীটি কখনো সেনাবাহিনী ছিল না, যার মানে তারা তাদের সামরিক সক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েল সেনাপ্রধান দাবি করেন।

এই ইসরায়েলি জেনারেলের মন্তব্য এমন সময়ে এলো, যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, হামাসকে তারা প্রায় নির্মূল করে ফেলেছে।


এ জাতীয় আরো খবর...