শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

হামাসের সঙ্গে চুক্তি হতে পারে এ সপ্তাহে: ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে এই সপ্তাহেই একটি চুক্তি হতে পারে।

নিউ জার্সির মোরিসটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে, এই সপ্তাহেই হামাসের সঙ্গে একটি চুক্তি হবে। যেটি অনেক জিম্মির সঙ্গেই সম্পর্কিত…আমরা ইতিমধ্যে অনেক জিম্মিকে মুক্ত করেছি, তবে যারা এখনো মুক্ত হয়নি, তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যককে আমরা মুক্ত করতে পারব বলে মনে করছি। আমরা আশা করছি, এই সপ্তাহেই এটি সম্পন্ন হবে।

সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য করেন ট্রাম্প।

নেতানিয়াহুকে কী বার্তা দেবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে অনেক বিষয়েই কাজ করছি। এর মধ্যে একটি হচ্ছে ইরানের সঙ্গে সম্ভবত একটি স্থায়ী চুক্তি।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে রোববার ওয়াশিংটনের উদ্দেশে তেল আবিব ছেড়েছেন নেতানিয়াহু।


এ জাতীয় আরো খবর...